বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

রচনা ব্যানার্জি কত কোটি টাকার মালিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী মাসেই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূলের টিকিট নিয়ে ভোটে অংশ নেবেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। 

এ বছর লোকসভা নির্বাচনে রচনা জোড়াফুল প্রতীকে লড়ছেন হুগলি থেকে। ‘দিদি নং ১’-এর জন্য জনপ্রিয় এই তারকাকে নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে পুরোদমে। এবার রচনার সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এসেছে।

সোমবার ২৯শে এপ্রিল নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন রচনা। যেই হলফনামায় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ উঠে এসেছে। 

হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রচনার আয়ের পরিমাণ ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা। তার স্বামীর আয়ের পরিমাণ ২ লাখ ৩৯ হাজার টাকা। চলতি মাসের ২৯শে এপ্রিল পর্যন্ত রচনার হাতে নগদ টাকা রয়েছে দেড় লাখ। 

আরো পড়ুন: পরিচয় মিললো ভাইরাল কনসার্টের গায়কের

কলকাতার বিভিন্ন শাখায় রচনার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে। পাশাপাশি অভিনেত্রীর ২টি গাড়ি রয়েছে। ২০১৯ সালে কেনা একটি গাড়ির দাম ৮ লাখ ৬৩ হাজার টাকা। ২০২২ সালে কেনা আরও একটি গাড়ির দাম ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। 

রচনার মোট গয়না রয়েছে ৯৫৫ গ্রামের। যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা। অভিনেত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩ টাকা। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১ টাকা। 

রচনার শিক্ষাগত যোগ্যতা- ১৯৯২ সালে ন্যাশনাল গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন অভিনেত্রী। এরপরই পা রাখেন সিনেমার দুনিয়ায়। একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন টলিউডে। 

এসি/আই.কে.জে/


কোটি টাকা রচনা ব্যানার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250