সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩

বৃষ্টির পানি লেগে পায়ে চুলকানি? সমাধান জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষাকাল পছন্দের ঋতু হলেও এ সময় নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সবারই সতর্ক থাকা জরুরি।ভেজা মাটি, ময়লা ও আর্দ্রতার কারণে আমাদের শরীরে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা যায়। তবে এর মধ্যে অন্যতম হলো বৃষ্টির পানি পায়ে লাগার কারণে চুলকানি ও জ্বালাপোড়ার মতো সমস্যা। এটি যেমন বিরক্তিকর, তেমনই স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

আপনিও যদি এ ধরনের সমস্যায় ভোগেন, তাহলে আতঙ্কিত না হয়ে বরং কিছু সহজ ও কার্যকরী ঘরোয়া প্রতিকার অনুসরণ করুন। যা আপনাকে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করবে। চলুন তবে জেনে নেওয়া যাক কী করণীয়-

আরো পড়ুন : সকাল থেকেই শুরু হোক ত্বকের যত্ন

লবণ ও গরম পানি

এক বালতি হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে তাতে পা রাখুন। অন্তত ১০-১৫ মিনিট একইভাবে রেখে দিন। এটি আপনাকে চুলকানি ও জ্বালাপোড়া থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

নিম পাতার ব্যবহার

নিম পাতার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিম পাতা পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে পা ধুয়ে নিন। এতেও আরাম পাবেন। কারণ নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, যা সংক্রমণ দূর করে ও চুলকানি থেকে মুক্তি দেয়।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা এমন একটি উদ্ভিদ, যার গুণাগুণ সম্পর্কে অনেকেরই অজানা। বর্ষাকালে চুলকানি ও জ্বালাপোড়া থেকে মুক্তি পেতে দারুণ কার্যকরী একটি উপাদান হলো অ্যালোভেরা।

কোথাও চুলকানি বা জ্বালাপোড়া অনুভব করলে অ্যালোভেরা জেল লাগালে জ্বালাপোড়া ও চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। অ্যালোভেরার শীতল করার বৈশিষ্ট্য আছে, যা ত্বককে প্রশমিত করে।

সূত্র: বোল্ডস্কাই

এস/ আই.কে.জে/

বৃষ্টির পানি চুলকানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250