রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

হায়দরাবাদ টেস্ট

১০৬ রানের জয়ে সমতায় ফিরলো ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

৩৯৯ রানের বিশাল টার্গেট। জিততে হলে রেকর্ড গড়তে হতো ইংল্যান্ডকে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৭৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে তাদের। ২০২২ সালে এজবাস্টনে ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয়ের সেই সুখস্মৃতিকে অনুপ্রেরণা নিয়েই হয়তো পাহাড়সম টার্গেট তাড়ায় নিজেদের ‘বাজবল’ স্টাইলেই ব্যাটিং শুরু করেছিল সফরকারীরা। প্রতিপক্ষ এক হলেও ভারতের মাটিতে এবার আর রেকর্ড গড়া হলো না। শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমেছে ২৯২ রানে। 

হায়দরাবাদে ২৮ রানের রোমাঞ্চকর জয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল ভারত। বিশাখাপত্তমে ঘুরে দাঁড়ানো টেস্টে হায়দরাবাদের হারের বদলা নিলো স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে চার দিনেই হারাল ভারত। ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল রোহিত শর্মা বাহিনী।

আরো পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ভেন্যু ও ম্যাচসূচি ঘোষণা

তরুণ ওপেনার যসশ্বী জয়সাওয়ালের ডাবল সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়েছিল ভারত। জেমস অ্যান্ডারসন ও শোয়েব বশির তিনটি করে উইকেট তুলে নেন। জবাবে জাসপ্রিত বুমরাহ’র ৬ শিকারে ইংল্যান্ডের ইনিংস থামে ২৫৩ রানে।

বড় ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের পসরা সাজালেন দীর্ঘদিন অফফর্মে থাকা শুভমান গিল। তার সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৫৫ রান তোলে ভারত। ফলে ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৯ রান। পাহাড়সম টার্গেট তাড়ায় বাজবল খেলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেন বেন স্টোকসরা। 

এইচআ/ আই.কে.জে/ 

ভারত-ইংল্যান্ড হায়দরাবাদ টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250