বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

সচিবালয়ে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর তা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারপাশ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ।

এ সময় অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পুলিশ প্রধান বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। ১৯টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: সচিবালয়ে আগুন নিয়ে যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

যে ভবনটিতে আগুন লেগেছে তাতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগের অফিস রয়েছে বলে জানা গেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে আগুনে বিভিন্ন মন্ত্রণালয়ের দাফতরিক কাগজপত্র পুড়ে ভস্ম হয়ে গেছে।

এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

এসি/কেবি

সচিবালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250