মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের

পরীমণি এখন কলকাতার লাবণ্য

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা–সমালোচনার শেষ নেই। এসব কিছুর মধ্যেই কাজ নিয়ে এখন তিনি ব্যস্ত। এবার কলকাতায় একটি ছবিতে অভিনয়ের খবর জানালেন পরী। ‘ফেলুবকশি’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই সিনেমার তার বিপরীতে দেখা যাবে কলকাতা বাংলা সিনেমার নায়ক সোহম চক্রবর্তীকে।

‘ফেলুবকশি’ ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এই ছবিটির শুটিং ২৬শে মার্চ থেকে কলকাতার লোকেশনে শুরুর কথা রয়েছে। ছবিতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র।

পরী বলেন, ফেলুবকশি’ নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।

আরো পড়ুন: আমার ছেলে-মেয়েরা যেন পালিয়ে গিয়ে বিয়ে করে: টুইঙ্কেল

পরীমণি জানান, ‘কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে–পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। যা হোক, গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।’

পরীমণি আরো জানান, ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি।

এসি/  আই.কে.জে

পরীমণি কলকাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250