রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ৩ তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের বিখ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের বাংলা সংস্করণের মঞ্চে বাজিমাত করলেন বাংলাদেশের তারকা। জয়া আহসানের চতুর্থবার ব্ল্যাকলেডি জয়ের পাশাপাশি চমক দেখালেন তরুণ দুই মুখ তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।

শুক্রবার (২৯শে মার্চ)  কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে। এই আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল।

এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। 

‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি। 

অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।

আরো পড়ুন: জাহ্নবী কাপুরের সাথে অভিষেকের গোপনে বিয়ে!

এছাড়া ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার। 

এই তিনজন ছাড়াও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব। 

চিনি-২ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম। 

এসি/আই.কে.জে

তারকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250