শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ *** ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, তেল নিতে ভোগান্তি *** ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতারা *** সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল *** ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা *** নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, অতঃপর... *** পেজেশকিয়ানের ‘দুঃখপ্রকাশ’কে ‘ইরানের আত্মসমর্পণ’ বললেন ট্রাম্প

সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি বক্তব্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ওই সরকারের অভ্যন্তরে বসেই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। তিনি রিজওয়ানাসহ সংশ্লিষ্ট সব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করার দাবি জানান।

আজ শনিবার (৭ই মার্চ) ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত বৈঠকে মামুনুল হক এসব কথা বলেন। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। গণভোটের গণরায় বাস্তবায়নে বিএনপি সরকারের অনীহার অভিযোগ করে জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪শে এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিস গণসমাবেশের আয়োজন করবে বলেও বৈঠকে ঘোষণা দেওয়া হয়।

দলের বৈঠকে মামুনুল হক বলেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেসব অভিযোগ ও তথ্য সামনে আসছে, তা প্রমাণ করে এই নির্বাচন ছিল পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করা একটি নির্বাচন। নির্বাচনের পর সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা ইসলামি দলগুলোকে ইঙ্গিত করে গণমাধ্যমে স্বীকার করেছেন, তারা এ ধরনের কোনো দলকে মূলধারায় আসতে দেননি। এ বক্তব্য কার্যত নির্বাচনকে প্রভাবিত করার একটি বৈঠকি সিদ্ধান্তের স্বীকারোক্তি।

নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রেও দৃশ্যত অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, এমনকি গণভোট বাতিলের লক্ষ্যে হাইকোর্টে রিট দায়েরের ঘটনাও জনমতের প্রতি অবজ্ঞা এবং চব্বিশের ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। জনগণের রায়কে সম্মান না করে আইনি জটিলতার আড়ালে তা বিলম্বিত বা বাতিল করার চেষ্টা গোটা জাতিকে রাজপথে নেমে আসতে বাধ্য করবে।

মামুনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250