শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছে ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য দেশি-বিদেশি ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আরও মনোনীত হয়েছেন ইংল্যান্ডের কবি, শিক্ষাবিদ ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখেন। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশি ও বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ দিয়ে থাকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। পদকের সংখ্যা ৪টি (জাতীয় ক্ষেত্রে ২টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ২টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা)।

আরো পড়ুন : মেলার ১৬তম দিনে এলো ১০৪টি নতুন বই

পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ (জাতীয় ও আন্তর্জাতিক) দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা দেবেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

এস/ আই.কে.জে

মাতৃভাষা পদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250