মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বুবলী ফেসবুকে কাকে ইঙ্গিত করে এমন পোস্ট লিখলেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সপ্তাহখানেক ধরে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত চিত্রনায়িকা শবনম বুবলী। শুটিংয়ে ব্যস্ত থাকলেও তার একাধিক ফেসবুক পোস্ট নিয়ে চলচ্চিত্র অঙ্গনের মানুষের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। আজ শুক্রবার (৩০শে মে) বিকেলে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। নিজের একটি নতুন স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত।’

চিত্রনায়িকা শবনম বুবলীর হঠাৎ এমন পোস্ট দেওয়ার বিষয়কে অনেকে বলছেন, অপু বিশ্বাসকে রাগাতেই এমন কৌশলী পোস্ট দেওয়া হয়েছে। অনেক সময় আবার অপু বিশ্বাসও এমনটা করে থাকেন বলে কেউ কেউ মত দিয়েছেন। শাকিব খানের সাবেক দুই স্ত্রী বিভিন্ন সময় ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন। এতে করে দুই তারকার ভক্তরা বিবাদে জড়ান। দুজনের বেশিরভাগ ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে চোখ রাখলেই তা দেখা যায়।

অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চ্যুয়াল ঝগড়া নতুন কিছু নয়। হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে তারা দুজনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে থাকেন। নানা কৌশল তারা একে অপরকে বুঝিয়ে দিতে চান, একজন আরেকজনের চেয়ে এগিয়ে, একজন আরেকজনের চেয়ে কাজ নিয়ে বেশি ব্যস্ত।

আজ দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে শবনম বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, নিজের মতো সময়টা উপভোগ করো।’ বুবলীর এমন ক্যাপশনে কাকে খোঁচা দেওয়া হয়েছে, তা যেন বুঝতে বাকি নেই নেটিজেনদের। স্থিরচিত্রের জন্য প্রশংসা কুড়ালেও ক্যাপশন দেখে কেউ কেউ বলছেন, এটি নিশ্চয় অপু বিশ্বাসকে উদ্দেশ করে লেখা! কারণ, ঢালিউডের এ দুই তারকার ভার্চ্যুয়াল ঝগড়ার ব্যাপারে কমবেশি সবাই অবগত।

এইচ.এস/

শবনম বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250