শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে ২০০ টাকায় গরুর মাংসের কম্বো প্যাকেজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলার কলাপাড়ায় এবার কৃষক বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ। এখন থেকে কৃষক বাজারে শাক-সবজির পাশাপাশি মাংসও পাওয়া যাচ্ছে এবং এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। 

শুক্রবার (২৯শে নভেম্বর) প্যাকেজটি চালুর পরপরই পৌর শহরের ভলিবল খেলার মাঠের এ বাজারটিতে ভিড় করতে থাকেন সাধারণ ক্রেতারা।

কৃষক বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এই কম্বো প্যাকেজে ২০০ গ্রাম গরুর মাংস, ৩ পিস আলু ও ৩টি কাঁচা মরিচের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আর ৫০০ গ্রাম গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৩২৫ টাকা। স্বল্প দামের এ প্যাকেজটি চালু করায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি লক্ষ করা গেছে।

উপজেলা প্রশাসন ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গত শনিবার এই কৃষক বাজারটি চালু করা হয়। খাজনাবিহীন এ বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে পেরে অনেকটা উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা।

আরও পড়ুন: বেড়েছে টমেটো চাষ, ভালো দামে খুশি রাজশাহীর কৃষকরা

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রথমত শাক-সবজি দিয়ে কৃষক বাজার শুরু করলেও এখন দিন দিন এ বাজারের চাহিদা বেড়েছে। আর সেজন্যই মূলত এ বাজারে আমরা যুক্ত করেছি মাংসের কম্বো প্যাকেজ।

তিনি আরও বলেন, সাধারণ ক্রেতাদের এই চাহিদা যদি চলমান থাকে তাহলে সামনের দিনগুলোতে এখানে নিত্যপ্রয়োজনীয় সকল মালামাল পাওয়া যাবে এবং এতে করে বাজারের অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছি।

এসি/ আই.কে.জে


কম্বো প্যাকেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250