মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ভারতীয় সীমান্তে কী করছেন বুবলী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে ঢাকায় নেই চিত্রনায়িকা শবনম বুবলী। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি এখন আছেন ভারতের সীমান্তবর্তী এলাকায়। থাকতে হবে আরও কয়েকটা দিন। তবে সেখানে বেড়াতে যাননি এ ঢালিউড তারকা। নতুন একটি ছবির শুটিংয়ের জন্য তার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় থাকতে হচ্ছে। এই কয়েক দিনে নতুন ছবিটির প্রথম লটের শুটিং শেষ করবেন শবনম বুবলী।

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে বুবলী অভিনীত ছবির শুটিং হচ্ছে। ২১শে মে থেকে বুবলী শুটিংয়ে অংশ নিয়েছেন। এ চিত্রনায়িকা জানালেন, এ লোকেশনে আগে কখনো শুটিং করেননি তিনি। বললেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এ লোকেশন চোখের আরাম দেবে।’

গেল ঈদে ‘জংলি’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। আগামী ঈদে এ নায়িকার নতুন ছবি ‘সর্দারবাড়ির খেলা...’ মুক্তি পেতে যাচ্ছে, যেটিতে তার সহশিল্পী জিয়াউল রোশান। 

এরই মধ্যে জানা গেল, শেরপুরের নালিতাবাড়ীতে নতুন ছবির শুটিংয়ের খবর। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। পরিচালক রাশেদা আক্তার লাজুক জানালেন, ছবিটির নাম বদলে যেতে পারে।

এইচ.এস/

শবনম বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250