বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী *** আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে *** হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড *** ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো *** ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ

বাংলাদেশের অগ্রগতিতে পাশে থাকবে অষ্ট্রেলিয়া : জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার মিসেস নারদিয়া সিম্পসনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

বৃহষ্পতিবার (২৯শে আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনারের গুলশানের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান মিসেস নারদিয়া সিম্পসন। 

আরও পড়ুন: সমন্বয়কদের নামে যেন চাঁদাবাজি না হয় : সারজিস আলম

দুপুর ১২টা ৩০ থেকে ২টা ২০ পর্যন্ত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা। এসময় বন্ধুপ্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়েছে।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে। আপ্যায়ন শেষে মিসেস নারদিয়া সিম্পসন গোলাম মোহাম্মদ কাদেরের সাফল্য ও সুস্থতা কামনা করেন। 

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

এসি/কেবি


গোলাম মোহাম্মদ কাদের অষ্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250