শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

গতকাল সোমবার (২৪শে মার্চ) বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও। হেলিকপ্টারে তোলার অবস্থা না থাকায় চিকিৎসা চলছে বিকেএসপির কাছেই গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে।

কেপিজে হাসপাতাল থেকে আজ মঙ্গলবার (২৫শে মার্চ) নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম যা লিখেছেন, এখানে সেটিই হুবহু তুলে ধরা হলো—

‘দুই বছর আগে এ রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এ স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এ কথা আমরা বারবার ভুলে যাই।

গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এ বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এ সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এ ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

কেপিজে হাসপাতালের সিনিয়র চিকিৎসক জানিয়েছেন, আগামী তিনমাস নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে তামিমকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরলেও সহসাই ক্রিকেটিং এক্টিভিটিতে ফেরা হবে না তার।

আরএইচ/এইচ.এস

তামিম ইকবালের সর্বশেষ অবস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250