শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

নারী বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট। এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি।

ওই টুর্নামেন্টের দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকলেও মূল আসরে খেলা হচ্ছে না দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিমের। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

জাতীয় দলের হয়ে আগে টি-টোয়েন্টি সংস্করণে খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামেননি রুবাইয়া। তাকে নেওয়ার ব্যাখ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘রুবাইয়া তার কঠোর পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি অসাধারণ ছিল। আমরা তাকে ওপেনিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবছি।’ জাতীয় দলে নিয়মিত উইকেটকিপিং করে থাকেন অধিনায়ক নিগার সুলতানা।

অফ স্পিনার নিশিতার অভিষেক হয়েছিল ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে। সে সিরিজে দুই ম্যাচের পর তিনি ফিরেছেন দুই বছর পর। ১৭ বছর বয়সী নিশিতাকে নেওয়ার ব্যাখ্যায় সাজ্জাদ বলেছেন, ‘নিশিতা এখনো তরুণী, কিন্তু সে ম্যাচিউরিটি নিয়ে বল করে। ধারাবাহিক, চাপের মুখে শান্ত থাকতে পারে, বাঁহাতিদের বিপক্ষে কার্যকর।’

সুমাইয়া গত বছরে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একমাত্র ওয়ানডেটি খেলেছিলেন। এই ক্রিকেটারকে নিয়ে সাজ্জাদ বলেছেন, ‘সুমাইয়া অনেক দিন ধরেই দরজায় কড়া নাড়ছিল। তার ক্রিজটা ব্যবহার করে ও প্রয়োজনে চালিয়ে খেলার সামর্থ্য আছে। তার স্কিল সেট ও ফিল্ডিংয়ের মানের কারণে সে আমাদের একটা অলরাউন্ড বিকল্প দিচ্ছে।’

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।

নারী ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250