রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

গরমে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

টিপ টিপ পায়ে তাপমাত্রা বাড়ছে পরিবেশের। ফ্রিজের তাপমাত্রাও তাই সঠিক ভাবে সেট করা দরকার। এখন ঠান্ডা নেই। আবার গরমও খুব বেশি পড়েনি। তাই ঠিকমতো বুঝেই সেট করতে হবে তাপমাত্রা।

তাপমাত্রা ঠিক না থাকলে ফ্রিজে রাখা খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তবে গরম বা শীত বিভিন্ন আবহাওয়ায় ফ্রিজের তাপমাত্রা নির্ধারণ করতে হয় ফ্রিজের ধরনের উপর।

অনেক রেফ্রিজারেটরের ধরনের উপর নির্ভর করে ১ থেকে ৯ বা ১ থেকে ৭ নম্বর ডায়ালের তাপমাত্রা সেটিং থাকে। ৭ বা ৯ হলো সবচেয়ে বেশি ঠান্ডার জন্য। সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ ১ হল ফ্রিজের উষ্ণতম সেটিং।

আরো পড়ুন : ফ্রিজে এই ৫ খাবার কখনো রাখবেন না

সাধারণত ঠান্ডা সেটিং একটি সংখ্যার উপর ভিত্তি করে এবং সংখ্যা যত বেশি হবে, তাপমাত্রা তত বেশি হবে। যদি আপনার ফ্রিজ ঠিকমতো ঠাণ্ডা না হয়, তাহলে ডায়ালের নম্বর বাড়িয়ে দিন।

একইভাবে, যদি ফ্রিজের তাপমাত্রা খুব ঠান্ডা হয় তবে ডায়ালের নম্বরটি কমিয়ে দিন। এই মুহূর্তে আবহাওয়া খুব ঠান্ডা বা খুব গরম নয়। তাই ফ্রিজের তাপমাত্রা ৪ বা ৫ নম্বরে রাখা যেতে পারে। ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করলে ফ্রিজের তাপমাত্রাও বাড়াতে থাকতে হবে।

তবে খাবারের তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই সেই খাবারে উপকারী ও ক্ষতিকর দুই ধরনের ব্যাক্টেরিয়ার বংশবিস্তার শুরু হয় ব্যাপকহারে। ফ্রিজে রাখা খাবারের মান ভালো রাখতে হলে যন্ত্রটি নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস

এস/ আই.কে.জে


তাপমাত্রা ফ্রিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250