শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু কিউইদের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে পাকিস্তান। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিকরা। এই ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড।

শনিবার (৮ই ফেব্রুয়ারি) লাহোরে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। শুরুটা ভালো ছিল না। তবে তৃতীয় উইকেটে উইলিয়ামস আর ড্যারিল মিচেলের ১১২ বলে ৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কিউইরা। উইলিয়ামস ৫৮ আর মিচেল ৮৪ বলে করেন ৮১।

শেষ ছয় ওভারে ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। যার মূল কৃতিত্ব সেঞ্চুরিয়ান ফিলিপসের। ৭২ বলে সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস, যে ইনিংসে ৬টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান তিনি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি আর আবরার আহমেদ নেন ২টি উইকেট।

আরো পড়ুন : রোনালদোর গোলে আল নাসরের জয়!

৩৩১ রানের জবাব দিতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। বাবর আজম ধীরে-সুস্থে আর ফখর জামান মেরে খেলছিলেন। ৫২ রানের জুটি করে আউট হন বাবর (২৩ বলে ১০)। এরপর কামরান গুলামের সঙ্গে আরও একটি অর্ধশত (৫১) রানের জুটি করেন ফখর।

৩২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান গুলাম। এরপর দ্রুত আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান (১০ বলে ৩)। ফখরের ইনিংস থামেন ৬৯ বলে ৮৪ রানে। বাঁহাতি এই ব্যাটারের ৭ চারের সঙ্গে ৪ ছক্কা পাকিস্তানের কোনো কাজে আসেনি।

পঞ্চম উইকেটে তাইয়ুব তাহিরকে নিয়ে ৫৩ রানের জুটি করেন সালমান আলী আগা। ৫১ বলে ৪০ রান করেন আগা। তাহির ২৯ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। নিচের দিকে আর কেউ ত্রিশের ঘর পেরোতে পারেননি। নিউজিল্যান্ড ইনিংসের সময় চোটে পাওয়ায় ব্যাটিংয়ে নামেননি হারিস রউফ।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। ২ উইকেট নেন মিচেল ব্রাসওয়েল।

এস/ আই.কে.জে

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250