মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

রোনালদোর গোলে আল নাসরের জয়!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল নাসর। অ্যান্টন ভিলা থেকে আসা জন ডুরান অভিষেক ম্যাচেই করেছেন জোড়া গোল। আল নাসরের হয়ে বাকি এক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত বুধবার ৪০তম জন্মদিন উদযাপন করেছিলেন রোনালদো। এরপর এটিই তার প্রথম গোল এবং আল নাসরের প্রথম জয়।

শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) ঘরের মাঠ আল আওয়াল পার্কে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে চুক্তিবদ্ধ হওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড ডুরান কাছ থেকে ফিনিশিং করে আল নাসরের হয়ে নিজের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে (৭২ মিনিটে) তিনি সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করেন। এতে ২-০ তে এগিয়ে যায় আল নাসর।

আরো পড়ুন : বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার

এর মাত্র ২ মিনিট পর রোনালদোও গোল উৎসবে যোগ দেন। পর্তুগিজ তারকা একটি ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান। এই গোল আল নাসরের দাপুটে পারফরম্যান্সের পরিপূর্ণতা এনে দেয়।

এই জয়ের মাধ্যমে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। টেবিলটপার আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল। ১৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪১। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।

এস/  আই.কে.জে


ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250