শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

কানাডার টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২৪শে আগস্ট থেকে কানাডায় শুরু হচ্ছে অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের এবারের আসরে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘নয়া মানুষ’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা সোহেল রানা বয়াতি।

টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে নয়া মানুষের প্রদর্শনী নিয়ে সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে, তা দেখানোর চেষ্টা করেছি। এই আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে।’

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প। গত বছরের ডিসেম্বরে দেশের হলে মুক্তি পেয়েছিল নয়া মানুষ।

নয়া মানুষ সিনেমায় অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু প্রমুখ।

অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫ দিনের আয়োজনে এবার ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নয়া মানুষ প্রদর্শিত হবে ২৫শে আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে।

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250