মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা *** যথাযথ মর্যাদা না দেওয়ায় শফিকুর রহমান জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি *** ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: প্রধানমন্ত্রী *** ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা একদিনের রিমান্ডে *** পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার *** ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—‘তিনি হয়তো ভালো নিয়তে করেছেন’ *** ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার *** একসঙ্গে করছিলেন ৫ চাকরি, ধরা পড়লেন যেভাবে

গ্র্যামি পুরস্কার

নতুন এক ইতিহাস গড়লেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার গ্র‍্যামি পুরস্কারের ৬৬তম আসরে ইতিহাস গড়লেন বিশ্ববিখ্যাত পপ তারকা টেইলর সুইফট। অবশ্য মনোনয়ন ঘোষণার পর থেকেই তাকে নিয়ে আলোচনা হচ্ছিল।

অবশেষে সবার ধারণাই সত্যি হয়েছে। সোমবার (৫ই ফেব্রুয়ারি) সকালে বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ  ৬৬তম  গ্র্যামি অ্যাওয়ার্ডস আসরে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন বর্তমান সময়ে বিশ্বজুড়ে আলোচিত এ সংগীতশিল্পী।

বিশ্বসংগীতের অন্যতম সেরা এ শিল্পী এবার নিয়ে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন। যা তার ৩৪ বছরের জীবনের সেরা অর্জন বলে টেইলর সুইফট মনে করছেন।

আরো পড়ুন: বিয়ের পোশাক ফ্রিতে চাইলেন অভিনেত্রী!

টেইলর সুইফটের আগে ৪ বার এ পুরস্কার আর কোনো শিল্পী পাননি। ৪ বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন তিনি। সুইফটের হাতে এবার পুরস্কার তুলে দেন সেলেন ডিওন।

বিশ্বসংগীতের অনেক মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জনের পর সুইফট অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার আমাকে রীতিমতো আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে বলে আমি আশা করছি।’

চতুর্থবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করায় তাকে তার ভক্ত-অনুরাগীরা অভিনন্দন জানাচ্ছে। সেই সঙ্গে তারা আশা করছেন তাদের প্রিয় শিল্পী সুস্থ থেকে দীর্ঘদিন সংগীত পরিবেশন করে যাবেন।

এসি/ আই.কে.জে



টেইলর সুইফট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250