শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

পাত্রীর যে গুণ থাকলে বিয়ের জন্য এখুনি হ্যাঁ বলে দিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বিয়ের মতো জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় একটু ভেবে চিন্তে নিতে হবে। তাড়াহুড়োর কারণে অনেকে সবদিক চিন্তা না করেই বিবাহবন্ধনে জড়িয়ে পড়েন। আর সেই কারণে বিয়ের পর শুরু হয় দাম্পত্য কলহ। তাই এমন পরিস্থিতিতে পড়তে না চাইলে আদর্শ পাত্রী নির্বাচনের কয়েকটি টিপস জেনে নিন। আর সম্বন্ধ দেখার সময় এই পরামর্শ মাথায় রেখে মিলিয়ে নিন জীবনসঙ্গী। 

মনের মতো খুঁজে নিন

প্রত্যেক অবিবাহিতদেরই নিজের স্ত্রীর একটা প্রতিমূর্তি থাকে। কেমন হতে পারে বা আপনি মনে মনে কেমন স্ত্রী চান। তাই প্রথমে মনে থাকা অবয়বের সঙ্গে মিলিয়ে নিন। যদি মিল পান, তাহলে তো ভালোই হল। বিয়ের স্বপ্ন তার সঙ্গে দেখতেই পারেন। আর যদি কোনও মিল না খুঁজে পান, তবে তার অন্য সব গুণের দিকে নজর দিন। তারপর না হয় সিদ্ধান্ত নেবেন।

আরো পড়ুন : দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন ১০টি বিজ্ঞানসম্মত উপায়ে

সবার সঙ্গে কথা বলছে কিনা

সংসারে স্ত্রীরা সবার সঙ্গে কথা না বললেই শুনতে হয় পরিবারের অন্যদের গঞ্জনা। তাই কনে দেখতে গেলে খেয়াল করুন সবার সঙ্গে কথা বলছে কিনা। যদি দেখেন সকলের সঙ্গে কথা বলছে, তবে বুঝবেন তিনি সংসার ভালোভাবেই সামলে নিতে পারবেন।

খরচের প্রবণতা কেমন

সংসারে দুজনের অর্থনৈতিক মিল থাকাটা খুব জরুরী। আপনার বা হবু স্ত্রীর আয় এবং ব্যয়ের বিষটি অবশ্যই ধারণায় রাখতে হবে। অনেক মেয়ে চাকরি করলেও খরচের বেলায় নিজের টাকায় হাত দিতে চান না। আবার অনেক ছেলেরাও বউয়ের টাকার উপর নির্ভর করতে চান। বিষয়টি নিয়ে আগে থেকে বোঝাপড়া করে নিন। আপনার আয় কম থাকলে তার খরচের হাত সম্পর্কে ধারণা নিন। তা না হলে, অহেতুক আপনাদের পিছু নেবে একাধিক সমস্যা।

তার পছন্দ হয়েছে কিনা জানুন

অনেক সময় পরিবারের চাপে মেয়েরা বিয়ে করতে রাজি হয়। কিন্তু মন থেকে স্বামীকে মেনে নিতে পারেন না। ফলে সংসারে ঝামেলা লেগেই থাকে। তাই শুধু আপনার পছন্দ হলেই হবে না। তারও আপনাকে পছন্দ হয়েছে কিনা, জেনে নিন। তারপরই অ্যারেঞ্জড ম্যারেজের জন্য তৈরি হবেন। না হলে সমস্যার শেষ থাকবে না।

পরিবারের পছন্দও দেখুন

অনেক সময় দেখা যায় কাউকে আপনার পছন্দ হয়ে গেল। কিন্তু পরিবারের অন্য সদস্যদের মনে জায়গা করতে পারলেন না। এমন পরিস্থিতিতে পরিবারের মতামতকেও গুরুত্ব দিতে হবে। তা না হলে, আগামীতে কোনও সমস্যা হলে সব দোষ আপনারই হবে। নিজের ভালো চাইলে এই পথে পা না বাড়ানোই হবে বুদ্ধিমানের কাজ।

এস/  আই.কে.জে

টিপস পাত্রী জীবনসঙ্গী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250