বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

নারীদের ছাড়া উন্নয়নের শিখরে ওঠার চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশের ৫০ ভাগ নারী। তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা ভুল হবে। সে জন্য আমরা উত্তরোত্তর চেষ্টা করব, আমাদের যারা নারী, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে উঠতে পারে।’

আজ শুক্রবার (১৪ই নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ মন্তব্য করেন। দেশ ও জাতিগঠনে নারীরা কাজ করে যাবেন বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার ছিল দ্বিতীয় দিন। অনুষ্ঠানে সেনাপ্রধান প্যারেড সালাম গ্রহণ করেন। পরে বক্তব্যে তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা অনেকেই শিক্ষিত হই, সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই। ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই। কিন্তু কারও কারও মধ্যে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না।’

সেনাপ্রধান আরও বলেন, ‘নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভদ্র-ভালো ছাত্র, রেজাল্টে ভালো হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সেই উদ্দেশ্যেই এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে। সততা, নৈতিকতার শিক্ষা আমরা দিয়ে চলেছি। যার বড় একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি এখানে বিশালসংখ্যক এক্স ক্যাডেট আছেন, যারা সমাজের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।’

সেনাপ্রধান বলেন, 'ভালো মানুষ হতে হবে। নীতি-নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব এবং ক্ষমতায়ন চাচ্ছি।'

তিনি আরও বলেন, 'আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।'

নতুন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, 'পূর্বসুরীদের মতো দেশ ও জাতির জন্য আপনারা কাজ করে যাবেন।' অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক, জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বক্তব্য দেন।

এতে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আবদুল ওয়াহাবসহ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250