শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭ বছর পর সংগীতসফরে আমেরিকা যাচ্ছেন আসিফ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে পারেননি জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ। গান গাইতে বিদেশে যাওয়ার সুযোগ মেলে তার।

তবে নিজের গানের দল ছাড়া বিদেশের কনসার্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার মিলছে সেই সুযোগও। এরই মধ্যে নিজের গানের দল দি এ টিম নিয়ে অংশ নিয়েছেন বিদেশের কয়েকটি কনসার্টে।

চলতি মাসের ৮ তারিখে দি এ টিম নিয়ে মালদ্বীপের হুলোমালে সিনথেটি গ্রাউন্ডে কনসার্ট করে এসেছেন আসিফ। এবার যাচ্ছেন আমেরিকা সফরে। প্রায় দেড় মাসের সংগীতসফরে ৩০শে আগস্ট দেশ ছাড়বেন আসিফ আকবর ও তার দল। তাদের সঙ্গে থাকছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।

দীর্ঘ ১৭ বছর পর গান গাইতে আমেরিকা যাচ্ছেন আসিফ। এই সফরে এখন পর্যন্ত ১০টি কনসার্টে গান গাওয়ার কথা চূড়ান্ত করেছেন তিনি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

আমেরিকা সফর প্রসঙ্গে আসিফ বলেন, ‘যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের সঙ্গে বিদেশেও গান গাই। তারা আমার সম্মানিত মিউজিশিয়ান, আমরা দি এ টিম। ২০০৬-০৭ সালে ল‍্যাপটপ মিউজিকের প্রাদুর্ভাব বেড়ে গেলে পশ্চিমা দেশগুলোর কনসার্টে যন্ত্রশিল্পীদের যাওয়া বন্ধ হয়ে যায়। আমিও সিদ্ধান্ত নিয়েছি, দি এ টিম দেশে ফেলে রেখে বিদেশে কনসার্ট করব না। ধৈর্য‍ ধরেছি, সফলও হয়েছি। ১৭ বছর পর ৩০শে আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ‍্যবাহী ফোবানা কনভেনশনের মাধ‍্যমে দি এ টিম আবারও অভিষিক্ত হতে যাচ্ছে।’

জে.এস/

সংগীতশিল্পী আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250