রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

মায়ের কৌতুক শুনে ৫ বছর পর কোমা থেকে ফিরলেন মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মায়ের কৌতুক শুনে পাঁচ বছর কোমা থেকে ফিরলেন ৪১ বছর বয়সী মেয়ে। শুধু কোমা থেকেই ফেরেননি চেতনা আসার পর ওই কৌতুক শুনে হেসে ওঠেন তিনি। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে। 

মার্কিন সাময়িকী পিপলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এছাড়া আনটোল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ এইটটিনের প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।

পিপলের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় কোমায় চলে যান জেনিফার ফ্লেওয়েলেন। তিনি তাঁর মায়ের কৌতুক শুনে ২০২২ সালের ২৫ আগস্ট কোমা থেকে ফিরে আসেন। 

এক সাক্ষাৎকারে ফ্লেওয়েলেনের মা পেগি মিন্স বলেন, ‘আমার মেয়ে যখন জেগে ওঠে তখন ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ সে উঠেই হাসিতে ফেটে পড়েন, যা এর আগে সে কখনও এমন করেনি।’ 

কোমা থেকে ফেরার পর ফ্লেওয়েলেন তাঁর বাকশক্তি এবং গতিশীলতা ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। তাঁর ৬০ বছর বয়সী মা মিনস বলেন, ‘সে কোমা থেকে ফিরেছে তবে পুরোপুরি সুস্থ না। সে কথা বলতে পারে না।’ 

মিশিগানের মেরি ফ্রি বেড রিহ্যাবিলিটেশন হাসপাতালের চিকিৎসক রালফের ওয়াংয়ের তত্ত্বাবধানে ফ্লেওয়েলেনের চিকিৎসা চলছে। এই চিকিৎসক বলেন, ‘কোমা থেকে এভাবে ফিরে আসার এমন ঘটনা বিরল। শুধু ফিরে আসা নয় ফ্লেওয়েলেনের শারীরিক অবস্থার যেভাবে উন্নতি হচ্ছে তাও বিস্ময়কর। এখন পর্যন্ত মনে ১ থেকে ২ শতাংশ রোগী এভাবে ফিরেছে।’ 

ওআ/

মেয়ে কৌতুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250