শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

ট্রাম্পের হুমকিতেও অটল ইরান, পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু ধ্বংস করা ভবনগুলো আরও শক্তিশালীভাবে নির্মাণ করা হবে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২রা নভেম্বর) দেশের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এ সময় তিনি পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হলেও এটা আমাদের জন্য তেমন কোনো সমস্যা তৈরি করবে না। আমরা এগুলো আরও বেশি শক্তিশালী করে নির্মাণ করব।’

গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, তেহরান যদি সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি নতুন করে আক্রমণের নির্দেশ দেবেন। তবে ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমাদের এই কর্মসূচির সবটাই জনগণের সমস্যা সমাধানের জন্য। আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না।’

উল্লেখ্য, গত ১২ই জুন রাতে হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে পরদিন থেকে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের ১০ দিনের মাথায়, অর্থাৎ গত ২২শে জুন যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েলে যুদ্ধে জড়িয়ে পড়ে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

জে.এস/

মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250