রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, ভার্চুয়ালি তোপের মুখে আয়মান সাদিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে অটোরিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান ওসমান বিন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর তার মৃত্যু হয়। এ পর্যন্ত এই মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে চলছে অবরোধ। বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। এদিকে ওসমান হাদি হত্যার বিচার চাওয়ার পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন আলোচিত সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ও টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। 

২৮শে ডিসেম্বর তিনি তার ফেসবুকের এক পোস্টে  লিখেছেন, ‘বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি। খুন হয়ে গেলে, সেটার বিচার চেয়েছিল শুধু, তার মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরো মানুষ।’

তিনি আরো লিখেছেন, ‘একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম, সেটা আদায় করতেই হবে। চলে যাওয়ার ১০ম দিন, ইনসাফের বাকি কতদিন?’ আয়মান সাদিকের এই পোস্টের কমেন্ট বক্সে তার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনেরা।

তারা বলছেন, এত দিন পরে ঘুম ভাঙল? আরেকজন লিখেছেন, এত বড় একটি লেখা অথচ শরিফ ওসমান হাদির নামটাই লিখলেন না? শুধু কমেন্ট বক্স নয়, ফেসবুকে, কার্ড মিম বানিয়েও তুলাধোনা করা হচ্ছে আলোচিত এই তরুণকে।

আয়মান সাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250