বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

সিলেটে ৮ দলের মহাসমাবেশ আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিলেটে ইসলামী ও সমমনা আটটি দলের মহাসমাবেশ আজ শনিবার (৬ই ডিসেম্বর) ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে উপস্থিত থাকছেন আট দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনপূর্ব এই সমাবেশ সফলে বড় ধরনের গণজমায়েতের লক্ষ্যে গত কদিন ধরে পুরো বিভাগে প্রচারণা চালানো হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও আট দলীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম  জানান, মহাসমাবেশ উপলক্ষ্যে প্রায় একশ অতিথি বসার উপযোগী বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে সংযোগ টানানো হয়েছে প্রায় ১০০ মাইকের।

তিনি জানান, বেলা ১২টায় শুরু হয়ে বিকাল ৪টার মধ্যে মহাসমাবেশ সম্পন্ন করার প্রস্ততি রয়েছে। শুরুতে স্থানীয় এবং পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

আয়োজকেরা জানান, মহাসমাবেশে পুরো বিভাগ থেকে লক্ষাধিক জনতার সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে আলিয়া মাঠ ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে নগরী। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলছিল নগরী সাজানোর কাজ।

মহাসমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আট দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহাসমাবেশ থেকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণভোট ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র পরিচালনার দাবি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য আসতে পারে।

নেতারা মনে করছেন, সিলেটের এই মহাসমাবেশ আগামী জাতীয় রাজনীতিতে ইসলামী দলগুলোর ঐক্য ও অবস্থানকে আরও সুস্পষ্ট করবে।

মহাসমাবেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250