সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বার্বিডল চেহারা পেতে ৪৩ বার অস্ত্রোপচার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক মানুষের মধ্যে উন্মত্ত কিছু কল্পনা আছে। কেউ কেউ সেটাকে বাস্তবেও রূপ দেন। ডালিয়া নাঈম তাদেরই একজন। ইরাকের বাগদাদের এই নারী জীবন্ত বার্বিডলের মতো রূপ পেতে ৪৩ বার গিয়েছেন ছুরির নিচে! অস্ত্রোপচারের মাধ্যমে নায়িকা-গায়িকাসহ তারকাদের চেহারা পরিবর্তনের খবর মাঝেমধ্যেই শোনা যায়; কিন্তু অভিনেত্রী ও উপস্থাপক ডালিয়া এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেরই প্রিয় কিছু চরিত্র থাকে। সেই চরিত্রের জন্য কেউ এতবার ছুরির নিচে যেতে পারেননি। কিন্তু ২৯ বছর বয়সী ডালিয়া ঠিক সেই কাজটিই করেছেন।

আরো পড়ুন : গাধার দুধের এত উপকারিতা, প্রতি লিটার ৭ হাজার টাকা!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা বার্বি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রবির মতো বার্বি রূপ চেয়েছিলেন ডালিয়া। নিজেকে জীবন্ত বার্বিডলে রূপান্তর করতে বারবার কাটাছেঁড়ার মধ্য দিয়ে গেছেন তিনি।

এই অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মনোযোগ কেড়েছেন অভিনেত্রী ডালিয়া। ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার। তবে এক সময় তাকে এমন চেহারার জন্য সমালোচনাও শুনতে হয়েছে। এখন তিনি নিয়মিত তার স্বর্ণকেশী বার্বি চেহারার ছবি ও ভিডিও শেয়ার করছেন।

ডালিয়া জানিয়েছেন তিনি তার বার্বি জীবন উপভোগ করছেন।

সূত্র : নিউজএইটিন

এস/ আই.কে.জে/

অস্ত্রোপচার ডালিয়া জীবন্ত বার্বিডল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250