বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩ গৃহকর্মী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

রাজধানীর রমনা এলাকায় বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার করেছে ডিএমপির রমনা মডেল থানা পুলিশ। এ সময় চুরির ৩১ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ই অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার তিন গৃহকর্মী হলেন-তানজিনা আক্তার ফারিয়া ও কহিনুর বেগম এবং নাজমা আক্তার ওরফে লাইজু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ই আগস্ট রোখসানা মজুমদার নামে এক নারী ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণালঙ্কার এনে নিজের রমনার ইস্কাটন গার্ডেন এলাকার কাজী নজরুল ইসলাম এভিনিউতে নিজের বাসার আলমারিতে রাখেন। পরবর্তীতে গত ৮ই অক্টোবর আলমারি খুলে দেখেন ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ডায়মন্ডের পাঁচটি আংটি নেই। যার আনুমানিক মূল্য ৫২ লাখ টাকা।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রমনা মডেল থানায় একটি চুরির মামলা করেন ওই গৃহকত্রী। মামলায় বাসার স্থায়ী গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কহিনুর বেগম এবং অস্থায়ী গৃহকর্মী নাজমা আক্তার ওরফে লাইজুকে আসামি করা হয়।

রমনা থানা পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার দিন বিকেলে কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত সন্দেহে গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কহিনুর বেগমকে গ্রেফতার করে। তাদের শুক্রবার (১১ই অক্টোবর) আদালতে পাঠানো হলে তানজিনা আক্তার ফারিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তানজিনা আক্তার ফারিয়া উল্লেখ করেন, তিনিসহ গ্রেফতার কহিনুর বেগম ও নাজমা আক্তার লাইজু এ চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। আদালত কহিনুর বেগমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। তার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কহিনুরের শোবার ঘর থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পরবর্তীতে রমনা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে মোছা. নাজমা আক্তার লাইজুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ ভরি ১৫ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

অবশিষ্ট স্বর্ণ উদ্ধারের জন্য গ্রেফতার লাইজুকে নিয়ে কারওয়ান বাজারের স্বর্ণ মার্কেটে অভিযান চালায় পুলিশ। অনন্যা জুয়েলার্স থেকে গলিত অবস্থায় ২ ভরি ১২ আনা ৪ রতি এবং নুসরাত জুয়েলার্স থেকে গলিত অবস্থায় ৩ ভরি ৮ আনা ৩ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। অবশিষ্ট চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ওআ/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250