শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সবচেয়ে বেঁটে দম্পতি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বেঁটে দম্পতি তারা। নাম পাওলো গ্যাব্রিয়েল দা সিলভা ব্যারোস এবং কাতিউসিয়া লাই হোশিনো। ব্রাজিলিয়ান এই দম্পতি আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে খাটো বিবাহিত দম্পতির খেতাব অর্জন করেছেন। তাদের নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই দম্পতির উচ্চতা একসঙ্গে মিলিয়ে দাঁড়ায় ৫ ফুট ১০ ইঞ্চি! ২০০৬ সালে গ্যাব্রিয়েল ও কাতিউসিয়ার পরিচয় হয়। পরে ৩৫ দশমিক ২ ইঞ্চি উচ্চতার কাতিউশিয়াকে ৩৪ দশমিক ৮ ইঞ্চি লম্বা পাওলো গেব্রিয়েল ব্যারোস বিয়ের প্রস্তাব দেন।

আরো পড়ুন : যে দেশে এখন ২০১৭ সাল চলছে

গ্যাব্রিয়েল ডায়াস্ট্রোফিক ডিসপ্লেসিয়ায় (তরুণাস্থি ও হাড় গঠনের ব্যাধি) আক্রান্ত। অন্যদিকে কাতিউশিয়ার রয়েছে অ্যাকোন্ডোপ্লেসিয়া ডোয়ার্ফিজম (সংক্ষিপ্ত অঙ্গপ্রত্যঙ্গবিশিষ্ট বামন)।

এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পেজে এই দম্পতিকে নিয়ে দেওয়া একটি পোস্ট দ্রুতই ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে এক ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‘খুব সুন্দর। আপনাদের দুজনকেই অভিনন্দন!’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘খাঁটি প্রেমের দম্পতি।’

সূত্র : এনডিটিভি

এস/  আই.কে.জে


গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দম্পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250