শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই বছর আগে অটো ভাড়া না দেওয়ায় স্কুলের দপ্তরিকে...

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। দুই বছর আগে ভাড়া না দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক অটোরিকশার চালক তাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত অটোচালক আসাদুল্লাহকে (৩৫) বাড়ি থেকে ধরে এনে স্থানীয় লোকজন কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আজ রোববার (২০শে জুলাই) দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম কির্ত্তুনিয়া গ্রামের মৃত মালেক ভূঁইয়ার ছেলে। তিনি কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক (দপ্তরি) হিসেবে কর্মরত ছিলেন। আটক আসাদুল্লাহ একই গ্রামের মৃত ফাইজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক।

প্রত্যক্ষদর্শী হিরণ মিয়া বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আরিফুল ইসলাম স্কুলের সামনে আমার দোকানের এসে বসেছিলেন। কিছুক্ষণ পর আসাদুল্লাহ এসে পেছন দিক থেকে তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। পরে উত্তেজিত লোকজন আসাদুল্লাহর বাড়িতে হামলা চালিয়ে তাকে ধরে এনে ওই বিদ্যালয়ের সামনে গাছে বেঁধে রেখে থানায় খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।’

বারিষাব ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুলতানউদ্দিন জানান, আসাদুল্লাহ একজন অটোরিকশাচালক। তিনি চিহ্নিত মাদকসেবী হওয়ায় তার সঙ্গে এলাকার লোকজনের তেমন ভালো সম্পর্ক ছিল না।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল স্থানীয় সাংবাদিকদের জানান, প্রায় দুই বছর আগে অটোরিকশায় চড়ে আরিফুল ভাড়া দেননি বলে দাবি করেন আসাদুল্লাহ। এ নিয়ে গতকাল শনিবার (১৯শে জুলাই) বিকেলে দু'জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসাদুল্লাহকে আরিফুল কয়েকটি চড়থাপ্পড় দেন। সেই ক্ষোভ থেকেই আজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আসাদুল্লাহ উপস্থিত লোকজনের কাছে স্বীকার করেছেন।

জে.এস/

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250