বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, আসমানে ফয়সালা হয়ে গেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী।  আপনারা এ অবহেলিত তালতলীর উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন।

আজ শনিবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ আর বর্তমান শাসনব্যবস্থা চায় না। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। 

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেও ভারতে পালিয়ে গেছেন। এই দল করার আর কোনো প্রয়োজন নেই। যারা এতদিন আওয়ামী লীগ করতেন, তারাও এখন বুঝে গেছেন—ধানের শীষই দেশের ভবিষ্যৎ।

আমান উল্লাহ আমান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। তাই ভয়ভীতি ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, তালতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এবারও ভোটের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হবে। 

এ সময় সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।  বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বরগুনা-১ আসনটি (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এ আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

আমান উল্লাহ আমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250