সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি *** সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংসদীয় কমিটির বৈঠকে তদন্তের দাবি *** ক্রসফায়ারের হুমকি দেওয়ার অধিকার আইজিপিকে কে দিল—সরকারও কী আইনের ঊর্ধ্বে *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে প্রভাব কতটা *** বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শফিকুর রহমানের এক্স পোস্ট নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে অপমানসূচক মন্তব্য থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

জামায়াত বলেছে, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

গতকাল শনিবার (৩১শে জানুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দলের আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডলসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। এর মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম গতরাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গতকাল বিকেলে ওই পোস্ট আপলোড করা হয়। পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য থাকায় শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। নারী নেতৃত্ব সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পোস্টে বলা হয়, নারীর নেতৃত্ব আল্লাহ অনুমোদন করেন না এবং জামায়াতে নারীদের নেতৃত্বে আসার কোনো সুযোগ নেই।

পোস্টের শুরুতে বলা হয়, নারী ইস্যুতে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা দুঃখিত হওয়ার মতো নয়, বরং নীতিগত। এতে উল্লেখ করা হয়, নারীদের নেতৃত্বে আসা উচিত নয়। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটার অনুমতি দেননি।

সেখানে বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। এর পর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্যায়ন উন্নতির লক্ষণ নয়, বরং নৈতিক ধসের লক্ষণ। শেষে বলা হয়, অনৈতিকতা যতই আধুনিক বা ফ্যাশনেবল হোক না কেন, এর সঙ্গে আপস নয়।

এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুবের পাঠানো আরেক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়।

তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তারা স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কনটেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

জামায়াত সাধারণ জনগণকে কেবলমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে এবং যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করার অনুরোধ করেছে।

অন্যদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির বলেন, দলটির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে তিনি জামায়াতের প্রকৃত অবস্থান স্পষ্ট করার প্রয়োজন বোধ করেছেন।

তিনি বলেন, জামায়াতের ইশতেহারে শুরু থেকেই নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট। দলটি চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, উদ্যোক্তা খাত ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।

পোস্টে উল্লেখ করা হয়, জামায়াত মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে জিরো-টলারেন্স, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশুযত্ন সুবিধা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য অঙ্গীকারবদ্ধ।

শফিকুর রহমান আরও বলেন, জামায়াত রাজনীতি ও স্থানীয় সরকারে নারীদের নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনগত সুরক্ষা এবং সামাজিক সম্মান নিশ্চিত করার পক্ষে।

এগুলো নতুন কোনো অবস্থান নয় উল্লেখ করে তিনি বলেন, এসব নীতি তিনি কয়েক মাস আগেই প্রকাশ্যে তুলে ধরেছিলেন এবং ২০২৫ সালের ২০শে জানুয়ারি অনুষ্ঠিত তার পলিসি সামিটেও তা পুনর্ব্যক্ত করেছেন।

তিনি দাবি করেন, এসব অঙ্গীকার কোনো গুজব বা অনলাইন হইচইয়ের প্রতিক্রিয়া নয়; বরং এগুলো দীর্ঘদিনের ধারাবাহিক ও সুসংহত দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

মানুষকে গুজব নয়, বরং তার কাজ, নীতি ও ইশতেহারের ভিত্তিতে বিচার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৩রা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতের ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে সব অঙ্গীকার বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

জামায়াত আমির বলেন, তার দলের অঙ্গীকার ‘বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য’। এর মূল লক্ষ্য নারীদের নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনগত সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং নারীদের বাস্তব নেতৃত্ব নিশ্চিত করা। তার ভাষায়, যে বাংলাদেশ নারীদের সম্মান করে, সেই বাংলাদেশই এগিয়ে যায়।

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250