বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ লিখিত বার্তা আকারেও পড়া যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত বা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যের ভয়েস মেসেজ পাঠান অনেকে। কিন্তু উচ্চারণ অস্পষ্ট বা আশপাশে শব্দ হলে ভয়েস মেসেজের সব তথ্য প্রাপক ভালোভাবে শুনতে পারেন না। এ সমস্যা সমাধানে পরীক্ষামূলকভাবে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়ার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। 

প্রাথমিকভাবে ভারতে বসবাসকারী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন নামের এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই স্মার্টফোনে অন্যদের পাঠানো ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করে পড়তে পারবেন। এর ফলে পথচলার সময় অন্যদের পাঠানো ভয়েস মেসেজের তথ্য জানা যাবে। শুধু তা-ই নয়, ভয়েস মেসেজে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা করে লিখে সংরক্ষণ করতে হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ট্রান্সক্রিপশনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যবহারকারীর যন্ত্রেই সম্পন্ন হবে। অর্থাৎ, ভয়েস মেসেজ ও বার্তা ব্যবহারকারীর যন্ত্রেই থাকবে এবং তৃতীয় কোনো পক্ষের কাছে তা সংরক্ষণ করা হবে না। ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।

বর্তমানে ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ও রুশ ভাষায় ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন সুবিধা পাওয়া যাচ্ছে। হিন্দি ভাষা আনুষ্ঠানিক সমর্থন না করলেও কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে হিন্দি ভাষার ভয়েস মেসেজ বার্তা আকারে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে হিন্দিসহ আরও বেশ কয়েকটি ভাষা যুক্ত হবে।

হা.শা./ আই.কে.জে




হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250