শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম *** নড়াইলে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন *** গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন *** সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ *** বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হলো এইচএসসির ফরম পূরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৬ই এপ্রিল)। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত।

এর আগে ২১শে মার্চ (বৃহস্পতিবার) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: গুচ্ছের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৭শে এপ্রিল

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিলম্ব ফিসহ আবেদন ২৯শে এপ্রিল শুরু হয়ে চলবে ২রা মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০শে জুন।

জানা গেছে, ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে/

এইচএসসি ফরম পূরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250