বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

যে গোপন অভ্যাসের কথা ফাঁস করলেন এই অভিনেত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা সব সময় তুঙ্গে থাকে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে নিজের এমন এক গোপন তথ্য ফাঁস করলেন যা শুনলে চমকে যাবেন।

পোস্টে তামান্না লিখেছেন, ‘আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি সবাইকে বলি যে আমি সব সময় যেকোন কিছুর জন্য প্রস্তুত, কিন্তু বাস্তবে আমি রাত ৮টার পর কোথাও যেতে চাই না বা কিছু করতেও চাই না। এমনকি কিছু করতেও ভাল লাগে না।’

আরো পড়ুন: মা দিবসে পরীমণি কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন

তামান্না আরো বলেন, ‘যদি আমি কারোর সঙ্গে দেখা করি, সেখানে খাবার এবং পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত, তবে এটা পুরোটাই আমার মেজাজ এবং ক্লান্তির উপর নির্ভর করে।’

ব্যক্তি জীবনে তামান্না সম্পর্ক জড়িয়েছে বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার সঙ্গে। গত বছর তাদের প্রথম ডেটিংয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ভাইরাল হওয়া এক ভিডিওতে একে অপরকে চুম্বন করার পরই তাদের নিয়ে নেট দুনিয়াঢ চর্চা শুরু হয়েছিল। অবশেষে তা স্বীকার করে নিয়েছিলেন তারা।

বিজয়-তমান্নার প্রেমের চর্চা দিনদিন বেড়েই চলেছে ৷ প্রেমের খবর স্বীকার করে নেয়ার পর থেকেই আরও বেশি করে শিরোনামে রয়েছেন তারকা জুটি ৷ বিজয়-তমান্নার সম্পর্ক এখন টক অফ দ্য টাউন ৷ 

এসি/


অভিনেত্রী গোপন অভ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250