শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে নতুন ছাত্রী হল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত 'বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি' বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রোববার (৫ই জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড (জোড়া বিছানা) স্থাপনের মাধ্যমে ইতোমধ্যেই বেশ কিছু ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ব ব্যাংকের এইচইএটি প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব শিক্ষার্থী ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে।

ওআ/কেবি

ঢাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250