রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহত সালমা আক্তার উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী। ২০২০ সালের মার্চে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও পরকীয়ার সন্দেহ তুলে সালমাকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী মাহমুদুল। ১০ সেপ্টেম্বর বিকেলে পরকীয়া সন্দেহে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহমুদুল তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন এবং তলপেটে লাথি মারেন।

পরদিন ১১ সেপ্টেম্বর শুক্রবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করলে সালমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে মাহমুদুল হাসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250