রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আইসিসির অনুরোধ সত্ত্বেও টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে গিয়ে খেলবে না—এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড।

বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিসিবির সিদ্ধান্তকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেন। তিনি লিখেছেন, এখন যেহেতু বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে একেবারেই খেলবে না—ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে এখন বাংলাদেশের উচিত সব ম্যাচ বাংলাদেশেই খেলা! শ্রীলঙ্কায় নয়, আর কোনো ‘গণহত্যাকারী’ পাকিস্তানের তথাকথিত ‘দরদ’-এরও কোনো প্রয়োজন নেই।

এর আগে পাকিস্তানের একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ যখন ভারতে গিয়ে ম্যাচ খেলবে না, তখন টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান তাদের দেশে আয়োজনের আগ্রহ দেখায়। পাকিস্তানের জিও টিভিকে পিসিবির একটি সূত্র জানায়, বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের মাঠগুলো প্রস্তুত রয়েছে এবং শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে পাকিস্তান বিকল্প হিসেবে এগিয়ে আসতে পারে।

এ প্রসঙ্গে হামিন আহমেদ তার পোস্টে পাকিস্তানে ম্যাচ আয়োজনের প্রস্তাবের সমালোচনা করেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য পাকিস্তানের এমন “উদারতার” প্রয়োজন নেই। পাকিস্তান, যে দেশটি লজ্জাজনকভাবে তাদের সর্বকালের সেরা ক্রিকেটার, সেরা অধিনায়ক ও সেরা নেতা ইমরান খানকে কারাগারে আটকে রেখেছে—যিনি দেশের মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয়, অথচ বর্তমান অবৈধ সরকার তাকে হত্যা করার পরিকল্পনা করছে! এমন একটি দেশ, যা অর্থনৈতিকভাবে আমাদের চেয়েও অনেক পিছিয়ে এবং যাদের ক্রিকেট–বিশ্ব র‍্যাঙ্কিং একেবারে তলানিতে! আমাদের প্রতি পাকিস্তানের কোনো “উদারতা” দরকার নেই।’

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের সব ম্যাচ বাংলাদেশে আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে হামিন আহমেদ লিখেছেন, 'ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির উচিত, আইসিসির সঙ্গে দৃঢ়ভাবে ও সফলভাবে আলোচনা করা, যেন ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সব ম্যাচ বাংলাদেশেই আয়োজন করা যায়। কেন নয়? আমাদের মাঠ আছে, অবকাঠামো আছে, সুবিধা আছে, ক্রিকেটপাগল দর্শক আছে, এর আগেও আমরা বিশ্বকাপের সহ-আয়োজক ছিলাম। এর বাইরে আর কী দরকার? সব ম্যাচ হোক এক বাংলাদেশেই!’

বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের ক্ষেত্রে সমঝোতায় পৌঁছাতে যদি ব্যর্থ হয়, তাহলে এর দায় ক্রীড়া উপদেষ্টা ও বিসিবিকে নিতে হবে জানিয়েছেন হামিন আহমেদ। তিনি লিখেছেন, ‘শুধু বড় বড় কথা বললেই চলবে না। বাংলাদেশের ক্রিকেটের মঙ্গলের জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে। আমরা বাংলাদেশকে মাঠে দেখতে চাই। সেটা নিশ্চিত করুন!’

হামিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250