বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি *** সরকার দলের সংসদীয় বৈঠক চলছে *** আলোচনায় কোহিনূর মিয়া: অবসর–বরখাস্ত থেকে ফেরানোর প্রভাব কী হতে পারে *** বিচারপ্রক্রিয়ার ওপর আস্থার সংকট দেখা দিতে পারে: ইফতেখারুজ্জামান *** আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা চাওয়ার ঘটনায় কমিটি গঠন *** ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল *** হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র *** প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন: হর্ষবর্ধন শ্রিংলা *** জুলাই সনদ আদেশ ম্যাস্কুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

যতো দিন আছি দেশকে সংস্কার করে যাবো : উপদেষ্টা ফারুক-ই-আজম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, আমরা সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিয়েছি। সব সংস্কার সম্পন্ন হলেই আমরা চলে যাবো। সবাই মিলে এবার দেশটাকে ভিন্ন আঙ্গিকে দেখবো এবং দায়িত্ব নিয়ে কাজ করবো। আমরা দেশটাকে নতুন করে বানাতে চাই, কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যেতে চাই না।

শুক্রবার (৩০শে আগস্ট) রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতিতে থাকবোও না। যতো দিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাবো। যাতে সরকারি কর্মকর্তা আর জনগণের মধ্যে পার্থক্য না থাকে।

তিনি আরও বলেন, মানুষের সেবা করার সুযোগ বারবার আসে না। মানুষের সেবা করার উপর আর কিছু নেই। প্রজাতন্ত্রের কর্মচারী এবং সাধারণ মানুষ আমরা সবাই এক। আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। যা অন্যায়, অবিচার ছিল বুকের রক্ত দিয়ে অতিক্রম করে এখানে এসেছি। 

আরও পড়ুন:  অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত : জয়শঙ্কর

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে আসছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমাদের রিসোর্সের অভাব নেই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারা কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। এমন দেশ পৃথিবীতে আর একটাও নেই। এই দেশকে আমরা নানা কারণে দরিদ্র করে রেখেছি। সব থেকে বড় বিষয় হলো আমাদের মানসিক দরিদ্রতা। আমরা এটা কাটাতে চাই।  

এসি/কেবি

দেশ সংস্কার উপদেষ্টা ফারুক-ই-আজম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250