সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কেএনএফের বিরুদ্ধে চালানো অভিযান সফল: সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামাদি। ছবি: আইএসপিআর

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে চালানো অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে নিহত দুজনের মধ্যে একজন সংগঠনটির নেতৃত্ব পর্যায়ের ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৩রা জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে সেনাবাহিনী এ অভিযান চালায়। এ সময় সেনাসদস্যরা কেএনএফের অবস্থান শনাক্ত করলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষে গুলিবিনিময় হয়।

অভিযান শেষে কেএনএফের ইউনিফর্ম পরা দুই সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজন পুটিং ওরফে ডলি, যিনি সংগঠনটির ‘মেজর’ পদমর্যাদার।

ঘটনাস্থল থেকে তিনটি সাবমেশিনগান, একটি রাইফেল, বিপুল গুলি, অস্ত্রের ম্যাগজিন, কেএনএফের পোশাক ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয় বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমায় কেএনএফের সশস্ত্র তৎপরতায় বিগত বছরগুলোতে বম সম্প্রদায়ের বহু পরিবার বাস্তুচ্যুত হয়। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরই মধ্যে ১২৬টি পরিবার নিজ এলাকায় ফিরেছে। তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সেনাবাহিনী সহায়তা করছে।

পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আইএসপিআর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250