শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে এ স্টেডিয়ামের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০০৮-এর ১১ই এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এ মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।

এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ বুধবার (৩০শে এপ্রিল) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে।

২৫শে মে ও ২৭শে মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০শে মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এ মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১লা ও ৩রা জুন।

প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়।

এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।

এইচ.এস/

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250