ছবি : সংগৃহীত
রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ই অক্টোবর) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।
আরো পড়ুন : সেই ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
রিমান্ড শুনানিতে পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট বাড্ডা থানার অন্তর্গত এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।
তবে আনিসুলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান আসামিপক্ষের আইনজীবী। তিনি শুনানিতে বলেন, এর আগেও কয়েকবার তাকে (আনিসুল হক) রিমান্ডে নেওয়া হয়েছে। বারবার রিমান্ডে নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
এস/ আই.কে.জে/