শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার : বিবিএস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার। আগের বছরের একই সময়ে দেশে বেকার জনগোষ্ঠী ছিল ২৪ লাখ ৯০ হাজার। পাশাপাশি বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.৪৯ শতাংশ। গত বছর একই সময়ে তা ছিল ৪.০৭ শতাংশ।

বাংলাদেশে কর্মজীবী মানুষের সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার। এরমধ্যে ৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার পুরুষ এবং ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার নারী। তবে ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে, শ্রমশক্তির মধ্যে ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন।

রোববার (৫ই জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে। ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ পরিসংখ্যানবিদদের ১৯তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস) অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের মোট শ্রমশক্তি ছিল ৭ কোটি ৬ লাখ। এরমধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার মানুষ। অর্থাৎ, যারা জরিপের আগের সাত দিনে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন, তাদের কর্মজীবী হিসেবে গণ্য করা হয়েছে।

আরও পড়ুন: নতুন বছর উপলক্ষে বিমানের টিকিটে ১০ শতাংশ মূল্যছাড়!

এসি/ আই.কে.জে


বেকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250