গুম-গণহত্যায় জড়িত অভিযোগে ৯৭ জনের পাসপোর্ট বাতিল : প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক
🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি গুমের সাথে জড়িতের অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৭ই জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যেহেতু আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই, সেহেতু তাদের কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।
এ সময় পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন চালু থাকবে জানিয়ে তিনি বলেন, এখানে নাগরিকত্ব যাচাইয়ের বিষয় থাকায় ভেরিফিকেশন উঠিয়ে দেয়া যাচ্ছে না।
বই বিতরণ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বই দেশেই ছাপানো হচ্ছে। চলতি মাসের মধ্যেই সব বই ছাপা ও বিতরণ সম্ভব হবে। বই ছাপানোর ক্ষেত্রে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন
র্যাব বিলুপ্ত, এসআরবিকে র্যাবের ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল
🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬
৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল
🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬
ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী
🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬
সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার
🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬