সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ড. ইউনূস ধরা পড়ে গেছেন, আসল এজেন্ডা চট্টগ্রাম বন্দর: মুজাহিদুল ইসলাম সেলিম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশে তলেতলে অনেক কিছু হয়ে যাচ্ছে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘ইউনূস সাহেব (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) ধরা পড়ে গেছেন। (তার) আসল এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দর; উনি গোপনে আমেরিকান কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছেন, পশ্চিমা কোম্পানির কাছে।’

শুক্রবার (১৪ই নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশে এসব কথা বলেন দলটির বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য–সংগ্রাম অগ্রসর করা এবং বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠন করার আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করে সিপিবি। সমাবেশ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

পশ্চিমা কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া হচ্ছে অভিযোগ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এটা লিজ দিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানোর নামে; মানবিক করিডর করার চেষ্টা করছে। আমেরিকার সেনাবাহিনী যাতে এখানে এসে ষড়যন্ত্র কার্যকর করতে পারে, সেই চেষ্টা করছে।’ 

তিনি বলেন, ‘দেশবাসীর উদ্দেশে আমি বলতে চাই— হুঁশিয়ার থাকবেন। বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা হচ্ছে, সেটাকে আমাদের প্রতিহত করতে হবে।’

বৈষম্য দূর করতে জুলাই গণ–অভ্যুত্থান হলেও কিছুই করা হয়নি মন্তব্য করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বুকের রক্ত দিয়ে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি। নতুন করে যদি কেউ আমাদেরকে ভারত কিংবা আমেরিকার গোলামির শিকলে বাঁধতে চায়, তাহলে মানুষ আবার জেগে উঠবে। মুক্তির সংগ্রাম ধ্বংস করার কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।’

দেশে বহুদিন ধরে আপদ আর বিপদের রাজত্ব চলছে মন্তব্য করে সিপিবির সাবেক সভাপতি বলেন, ‘একবার এ শোষণ করে, আরেকবার ও শোষণ করে। লুটপাটকারীর দল। নৌকা, ধানের শীষ; ধানের শীষের সঙ্গে আবার জামায়াতে ইসলাম যুক্ত হয়েছে।’

জে.এস/

মুজাহিদুল ইসলাম সেলিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250