বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে নদীতে ‘চুবানি’ দিয়ে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতুর নিচে ‘টুস করে’ ফেলে হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। 

রোববার (১৫ই সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল।

বাদীর আইনজীবী রেজাউল ইসলাম বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন। শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এএসপি কিংবা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বলা হয়। তদন্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৮ই মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে ‘টুস’ করে ফেলে দিতে হবে। একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচ থেকে দুবার ‘চুবিয়ে’ তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। আসামি শেখ হাসিনার উস্কানিমূলক এ বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ড. ইউনূস ও খালেদা জিয়া সম্পর্কে নানা বিষোদ্গার করেন।

মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল গণমাধ্যমকে বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদ্গার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তাদের হত্যার হুমকি ও প্ররোচনার বিচার চেয়ে আদালতের কাছে মামলার আবেদন করেছি।’ 

ওআ/কেবি

মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250