শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সুস্থ হয়েই নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুস্থ হয়েই নতুন গানে কন্ঠ দিয়েছেন বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দেশের গানটি লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরও দশজন শিল্পী। তাদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা।

সোমবার সাবিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।

এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা- এ অভিজ্ঞতা কখনো ভুলবো না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত।’ 

আরও পড়ুন: বিয়ের জন্য কেমন পাত্র চান সেমন্তী সৌমি?

দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন এই বরেণ্য সংগীতশিল্পী। ৩১শে জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

এসি/কেবি

সাবিনা ইয়াসমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250