বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২০শে অক্টোবর) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, সোমবার (২১শে অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২২শে অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৩শে অক্টোবর) রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আগ পর্যন্ত দুইদিন বৃষ্টি কম হতে পারে। এরপর বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, লঘুচাপের ফলে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপ সৃষ্টির পর এর গতিপথ কী হবে, কতটা শক্তিশালী হবে তা জানা যাবে।

জানা গেছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘ডানা’। নামটি কাতারের দেওয়া।

আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে জানা গেছে, আগামী ২৪ থেকে ২৫শে অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। এ সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী ২৩ থেকে ২৬শে অক্টোবর দেশের বেশিভাগ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারাদেশে ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত হতে পারে।

এর আগে আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছিল, অক্টোবরে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে নিদিষ্ট সময় জানায়নি আবহাওয়া অফিস।

ওআ/কেবি


ঘূর্ণিঝড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250