শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী *** সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে: মার্কিন দূতাবাস *** বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের ক্ষোভে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে: পরওয়ার *** ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রীর ছবি প্রকাশ *** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

শ্রমিক হত্যায় হাসিনা-কাদের-শামীমের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নারায়ণগঞ্জে বদিউজ্জামান নামে এক পোশাকশ্রমিক হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে মামলা হয়েছে।

শনিবার (২১শে সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে নিহতের স্ত্রী মোসাম্মৎ আদুরি খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন- শামীম ওসমানের ভাতিজা আজমিরী ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিরা শহরের চাষাঢ়ায় ছাত্রজনতার ওপর ককটেল বিস্ফোরণ করে ভীতির সৃষ্টি করে। তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে মারধর শুরু করেন। এসময় তাদের আক্রমণে বদিউজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পোশাকশ্রমিক বদিউজ্জামান হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে।

ওআ/কেবি

মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

Footer Up 970x250