শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

পাকা আমের মালপোয়া পিঠার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকা আমের পুডিং, আমসত্ত্ব, পানীয়, পায়েসসহ বিভিন্ন পদ কমবেশি সবাই খেয়েছেন। চাইলে পাকা আম দিয়ে মালপোয়া তৈরি করে খেতে পারেন। এটি একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ময়দা ২০০ গ্রাম

২. মৌরি ১ চা চামচ

৩. এলাচ ১ চা চামচ

৪. ঘি ১ কাপ

৫. পানি ২৫০ মিলিলিটার

৬. খোয়া ক্ষীর ৫০ গ্রাম

৭. সুজি ১০০ গ্রাম

৮. বেকিং পাউডার আধা চা চামচ

৯. দুধ আধা লিটার

১০. চিনি ২৫০ গ্রাম

১১. আমরস ১০০ মিলি লিটার ও

১২. জাফরান সামান্য।

আরো পড়ুন : বিকেলের নাশতায় মজাদার চিকেন পাকোড়া চাট

পদ্ধতি

প্রথমেই আমরস তৈরি করে নিতে হবে। এজন্য লাগবে- এলাচ গুঁড়া ১/৪ চা চামচ, জাফরান ১ চিমটি, আম ২টি, দুধ ১-২ টেবিল চামচ ও চিনি ১ টেবিল চামচ। আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ড এলাচ গুঁড়া মিশিয়ে নিতে হবে।

আম খুব মিষ্টি না হলে ১ টেবিল চামচ চিনি গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে মিশ্রণটা ঢেলে রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। তারপর বাটিতে ঢেলে জাফরান ছড়িয়ে দিয়ে গার্নিশ করতে হবে। ব্যাস তৈরি আমরস।

এবার চিনির সিরা তৈরি করে নিতে পানিতে চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। চিনি পুরো গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার উপর থেকে এক চা চামচ দুধ দিন। স্বচ্ছ কাচের মতো রস ফুটে ফুটে গাঢ় হলে নামিয়ে সরিয়ে রাখুন।

এবার মালপোয়ার ব্যাটার তৈরির পালা। এজন্য শুকনো পাত্রে সুজি, ময়দা, খোয়া ক্ষীর, মৌরি, ছোটো এলাচের গুঁড়ো, দুধ ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন।

এবার কিছুক্ষণ রেখে দিন ব্যাটার। এতে ফ্লেভার ভালো হবে। তারপর প্যানে ঘি ও তেল গরম করে ব্যাটার দিয়ে ছোট ছোট করে মালপোয়া ভেজে নিন বাদামিরঙা করে।

তারপর রসে ডুবিয়ে রাখুন ১০ মিনিট। রস থেকে তুলে উপরে আমরস মাখিয়ে নিন ভালো করে। পরিবেশনের আগে আমের মালপোয়ার উপরে বাদাম, জাফরান ও পেস্তা কুচি ছড়িয়ে দিন।

এস/ আই.কে.জে/


আমের মালপোয়া পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250